০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিভিন্ন নামে নিবন্ধিত ১৫টি সিমসহ ডিবির হাতে ২ অনলাইন জুয়াড়ু গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মহানগরীতে সাইবার অপরাধ, জুয়া ও অনলাইনভিত্তিক অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে অনলাইনে অবৈধ ক্যাসিনো বা জুয়া খেলার সরঞ্জাম সহ মেট্রোঃ ডিবির অভিযানে দুইজন ক্যাসিনো খেলোয়াড় গ্রেফতার। ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ১৫টি সিম উদ্ধার।

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১ জুন ২০২৬ রংপুর মহানগরীর তাজহাট থানার অন্তর্ভুক্ত মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে অবৈধ ক্যাসিনো খেলা পরিচালনার অভিযোগে ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ধৃত অভিযুক্তরা লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত মদনপুর গ্রামের মুকুন্দ রায়ের ছেলে
ভূপতি কুমার রায় (২৫) এবং একই জেলার কালীগঞ্জ থানাধীন গোরন গ্রামের আফজাল হোসেন এর ছেলে
আরিফুল ইসলাম আবির (২৫)।

গ্রেফতারকৃতরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো/জুয়া পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল।

অভিযানকালে তাদের নিকট হতে ০৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫টি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়।

আরপিএমপি’র গোয়েন্দা বিভাগের (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে আরপিএমপি’র অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বিভিন্ন নামে নিবন্ধিত ১৫টি সিমসহ ডিবির হাতে ২ অনলাইন জুয়াড়ু গ্রেফতার

রংপুরে বিভিন্ন নামে নিবন্ধিত ১৫টি সিমসহ ডিবির হাতে ২ অনলাইন জুয়াড়ু গ্রেফতার

Update Time : ০২:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬