০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর নির্বাচন দাবিতে ভূরুঙ্গামারীতে ইসলামী ৮ দলের স্বাগত মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার পাশাপাশি “আগে গণভোট—পরে জাতীয় নির্বাচন” এবং ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে ভূরুঙ্গামারীতে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মিছিলের শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মন্তব্য করেন— উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন বলেন, “জনগণের ন্যায়সঙ্গত দাবি পূরণে গণআন্দোলনের বিকল্প নেই। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।”

মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী বলেন, “জুলাই জাতীয় সনদ জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে জনগণের মতামত।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক বলেন, “ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বস্তরের মানুষের ঐক্য অত্যন্ত জরুরি। রংপুর বিভাগীয় সমাবেশ সে দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বক্তারা আরও জানিয়েছেন, ৫ দফা দাবি বাস্তবায়িত হলে দেশে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং সেইসাথে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। সেইসাথে তারা রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

আয়োজকদের মতে, সবার উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শান্তি, সুশাসন ও অপরাধমুক্ত ঝিনাইদহ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর নির্বাচন দাবিতে ভূরুঙ্গামারীতে ইসলামী ৮ দলের স্বাগত মিছিল-সমাবেশ

Update Time : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫