আবুল হোসেন বাবলুঃ
বৃহস্পতিবার ৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধানের নেতৃত্বে এন এস আই, বিএসটিআই বিভাগীয় অফিস ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযানে সফট ড্রিংক পাউডার পণ্যের প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য লিখে বাজারজাত করায় মহানগরীর মাহিগঞ্জ থানার অন্তর্ভুক্ত গোদাশিমলা এলাকার মেসার্স ইকোটেক ল্যাবরেটরীজকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(৪)/৪১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা,প্রিয়াঙ্কা অবন্তী এবং রাইয়ান রাকিব।
প্রসিকিউটর হিসেবে ছিলেন, রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) তাহাজিবুল ইসলাম। এছাড়াও আরও এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান প্রকৌশলী আব্দুল হান্নান।