ভাষা শহীদদের স্মরণে নানা প্রস্তুতির মধ্য দিয়ে নতুন রূপে সেজে উঠেছে শহীদ মিনার। মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভি বি ডি'র রঙের ছন্দে ভাষার চিত্র আলপনায় নতুন সাজে সেজে উঠেছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার।

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।থেমে নেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভি.বি.ডি রংপুর জেলার সেচ্ছাসেবকরাও।রঙের ছন্দে ভাষার চিত্র ছায়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে শুক্রবার দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতা, রঙের নতুন প্রলেপ, আলপনা আঁকায় ব্যস্ত ছিলো তারা।

একদল তরুণ-তরুণী, কিশোর কিশোরী ভি.বি.ডি'র সদস্য আলপনা অংকন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করে তুলেছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার। ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হচ্ছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষা শহীদদের স্মরণে নানা প্রস্তুতির মধ্য দিয়ে নতুন রূপে সেজে উঠেছে শহীদ মিনার।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হবেন। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রতি বছরের মতো এবারও শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে উঠবে শহীদ মিনার।