আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারী রাতে রংপুর মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ১৬নং ওয়ার্ডের ধাপ আবাসিক হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে সিআর মামলা নং- ৩১৭/২৩ (বদরগঞ্জ), প্রসেস নং- ৬৮/২৫ এবং ধারা ৪২০ পেনাল কোড ১৮৬০ মূলে মামলা রয়েছে। ধৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৫ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বছরাজপুর গ্রামের মৃত হাজী সোলেমান আলীর ছেলে মাহুবুল হক (৫২)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।