আবুল হোসেন বাবলুঃ
রংপুর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু'কে বিজয়ী করার লক্ষ্যে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন, রংপুর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এ সময় বিভিন্নরকম কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
রবিবার ১১ জানুয়ারী অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খাঁন সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নোমান হাসান, যুগ্ম আহবায়ক মিন্টু, যুগ্ম আহবায়ক জুয়েল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সবুজ, যুগ্ম আহবায়ক তমাল, যুগ্ম আহবায়ক লেলিন, যুগ্ম আহবায়ক সেলিম প্রমূখ।