আবুল হোসেন বাবলুঃ
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার পার্বতীপুরের একটি বাড়ি থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র্যাব-১৩'র দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন মুজাফফরনগর মহল্লায় একজন চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ২৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার
পার্বতীপুর থানাধীন মুজাফফরনগর মহল্লার জাকির হোসেন হোসেনের ছেলে মানিক শেখ (২৩) ও জাহিদ শেখ @ সৈনিক (১৯)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###