তুহিন আলম মুকুলঃ
কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলা তাঁতী দলের উদ্যোগে বিএনপি'র ৩১ দফা লিফলেট বিতরণ। ১৬/১০/২০২৫ ইং রোজ বুধবার বিকেল ৫ ঘটিকায় চিলমারী উপজেলাধীন ১নং রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট বাজারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম আপন ও চিলমারী উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব সাজিদুর রহমান সুজা সহ প্রমুখ।